অসুস্থতা
আমাদের শরীর একটা মেশিনের মতো । মতো কিন্তু মেশিন নয় । আমাদের শরীর সব কিছুর ব্যালান্সের মধ্যেই সুস্থ থাকে । যখন আমরা সেই ব্যালান্সের দিকে ধ্যান না দিয়ে নিজের ইচ্ছামত চালায় তখন হটাৎ করে গোটা শরীরে এলার্ম বেজে ওঠে ।শরীর হয়ে পরে অসুস্থ ।
এটা সম্পূর্ন নিজের General মতামত আমার ।
তবে আমরা মুসলিমরা মনে প্রাণে বিশ্বাস করি অসুস্থতা আল্লাহর কাছ থেকে আসে । আর আল্লাহর কাছ থেকে আসা বান্দার জন্য নিয়ামত । এই অসুস্থতার হাত দিয়ে আল্লাহ তার বান্দার অনেক গুনাহ ক্ষমা করে দেন ।
অসুস্থতা আমার মোটেই অপছন্দের নয় । যখন চরম ব্যস্ত হয়ে পরি; খাওয়া, ঘুম,আরাম এমনকি আল্লাহর উপাসনা করারও যথাযথ সময় হয় না তখনই দেখি
এই অসুস্থতা দাঁত বের করে হাসতে হাসতে এসে চরম ব্যস্ত সেই জীবনে আর্জেন্ট ব্রেক লাগিয়ে দিয়ে বলে,
"বৎস! কিসের তোমার এত ব্যস্ততা ? কোথায় চলছ ছুটে এমন হন্য হয়ে ? মনে আছে তো তোমার শেষ স্টপেজ কোনটা ?"
সত্যিও বটে, দু দিন শরীর খারাপ থাকলেই মৃত্যুভয়টাও কাঁধে এসে চেপে বসে । শরীর খারাপের মাত্রা বাড়ার সাথে মৃত্যুভয়টাও বাড়তে থাকে । মনে হয় এই বুঝি বেলা ফুরিয়ে এলো । আর হয়তো বাঁচা হবে না । এবারই সব শেষ সব !! কত অপূর্ন ইচ্ছা, রাত দিন জেগে শুয়ে দেখা স্বপ্ন ,সঞ্চিত পুঁজির ধার বাকি গুলো নিয়ে ভাবতে বসে যায়, কাদের জন্য এগুলো !! আমার সাথে কি যাবে আর কেই বা যাবে !! আমার চলে যাওয়ার পর যেগুলো পরে থাকবে সেইগুলোরই বা কি হবে....!!
ভাবতে ভাবতে একসময় ভাবনার পথটাও খুব জটিল আর কষ্টসাধ্য হয়ে পরে । আর সামনে এগোনো যায় না ।
তাই ঘুরিয়ে নি আমার ভাবনার পথ।
ভাবি, বেঁচে গেলে জীবনটা একটু হলেও অন্যভাবে ড্রাইভিং করবো । ঘুরিয়ে নেবো গাড়ির স্টিয়ারিং, বদলে দেব গাড়ির স্পিড ।
Comments
Post a Comment