মৃত্যু(DEATH)

 জীবনের চরম কঠোর নিষ্ঠুর সত্য হলো মৃত্যু । মৃত্যু এমন এক সত্য যাকে পৃথিবীর কোনো প্রাণীকুল এখন পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে পারি নি ।
মৃত্যু পুরোপুরি নিজেকে রহস্যের আবরনে আবৃত করে রেখেছে । কার কোথায় কখন কি অবস্থায় মৃত্যু আসবে সেটা কোনো ব্যক্তিই বলতে পারবে না ।
এই মৃত্যুর মালিক হলেন যিনি জীবন দিয়েছেন সেই আল্লাহই । তাই কোনো হালাল প্রানীকেও জবাহ করার সময় সেই জীবন দাতা আল্লাহর নাম নিতে হয়,নইলে তা হারাম হয়ে যায় ।
সেই যায় হোক, আগে মানে আই ১০/১৫ বছর আগেও একটা বাড়িতে মৃত্যু আসলে ৩দিন তো শোখের ছায়া থাকতই ,তারপরও বেশ কিছুদিন সেই মৃত্যুশোক তার চাদর চাদর দিয়ে বাড়িটিকে ঢেকে রাখতো।
কিন্তু এখন কারো মৃত্যু খবর শুনলে কয়েক সেকেন্ডের জন্য থমকে দাড়িয়ে কোনো রকমে ইন্নালিল্লাহ...পরে আবার চলতে শুরু করি ।
ভাবি এ আবার কি, প্রত্যেকে তো মরতেই হবে একদিন ,তো সেও মারা গেছে ।
কিন্তু নিজেকে এই প্রশ্ন গুলো করতে ভুলে যায়,
আমি ছুটছি কিসের পেছনে ?
আমি কি মৃত্যুর জন্য আদৌও প্রস্তুত আছে ??
অদ্ভুত এক সত্য হলো ,কিছু মৃত্যু মানুষকে কাঁদিয়ে শোকের পরিবেশ তৈরি করে দিয়ে মনটাকে ভেঙে দেয়।
কিছু মৃত্যুতে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে ।
আবার কিছু মৃত্যু আশেপাশের মানুষদের খুশি করে দেয় । অদ্ভুত এক জগতের অদ্ভুত এই বাসিন্দা আমরা !!

Comments

Popular posts from this blog

একটা মধ্যবিত্ত যুবকের না বলতে পারা কথা

কলার উপকারিতা

ছাত্রছাত্রী ও স্বাস্থ্য